সিংহগড়ের কিচনি-রহস্য (কিশোর কর্নেল) – সৈয়দ মুস্তাফা সিরাজ

এক সেবার অক্টোবর মাসে কর্নেলের সঙ্গে সিংহগড়ে বেড়াতে গিয়ে এক অদ্ভুত পাগলের পাল্লায় পড়েছিলাম। অদ্ভুত বলার কারণ, সে আচমকা একটা গাছের ডাল থেকে আমার সামনে ঝাঁপিয়ে পড়ে আমাকে কাতুকুতু দিয়ে অস্থির করছিল একটা ছড়া শেখানোর জন্য। হ্যাঁ–একটা অদ্ভুত ছড়া।…
