নিশুতি রাতের ডাক (কর্নেল সিরিজ) – সৈয়দ মুস্তাফা সিরাজ

মায়াপুরী সিনে স্টুডিও টালিগঞ্জ এলাকার মায়াপুরী সিনে স্টুডিওর বিশাল চৌহদ্দির ভিতর একটা লম্বা গড়নের বাড়ি। বাড়িটা আপাতদৃষ্টে দোতলা। কিন্তু প্রকৃতপক্ষে দেড়তলা বলাই ভাল। নিচের তলাটা ঘুপসি মতো এবং গুদামঘর হিসেবেই ব্যবহৃত হয়। ওপর তলায় খোলা টানা বারান্দা এবং সারবন্দী ঘর।…
