ব্রিফকেস রহস্য (কর্নেল সিরিজ) – সৈয়দ মুস্তাফা সিরাজ
এক টেলিফোনের শব্দে ঘুম ভেঙে গেল নীতার। টেলিফোনটা বিদেশি। এর শব্দটা চাপা। কিছুটা জলতরঙ্গের বাজনার মতো। কিন্তু নিঝুম নিশুতি রাতে সেই বাজনা বিরক্তিকর উপদ্রব। সাড়া না দিলে সব টেলিফোন একসময় থেমে যায়। কিন্তু থামছে না। ক্রমাগত…
