ব্যাকরণ রহস্য (কিশোর কর্নেল) – সৈয়দ মুস্তাফা সিরাজ

এক “ছাগলে কী না বলে, পাগলে কী না খায়!” বাঁকা মুখে কথাটি বলে প্রাইভেট ডিটেকটিভ কে, কে, হালদার, আমাদের প্রিয় হালদারমশাই একটিপ নস্যি নিলেন। হাসি চেপে বললুম, “একটু ভুল হল হালদারমশাই!” গোয়েন্দা-ভদ্রলোক ভুরু কুঁচকে চার্জ করলেন, “কী ভুল?…
