বোরখার আড়ালে (কর্নেল সিরিজ) – সৈয়দ মুস্তাফা সিরাজ

এক সরপেঁচ কালান জমাররুদ ওয়া কানবাল্ আলমাস্ বা আওয়াইজে-ই-জমাররুদ। কর্নেল নীলাদ্রি সরকার একটা গাব্দা বইয়ের পাতা থেকে হঠাৎ মুখ তুলে এই কথাগুলি উচ্চারণ করলেন। স্বীকার করা উচিত, কথাগুলি তৎকালে আমার বোধগম্য হয়নি। পরে কৌতূহলবশে আমার রিপোর্টারস নোটবইতে টুকে…
