বত্রিশের ধাঁধা (কিশোর কর্নেল) – সৈয়দ মুস্তাফা সিরাজ
প্রাইভেট ডিটেকটিভ কে. কে. হালদার আমাদের প্রিয় ‘হালদারমশাই’ খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তিনি কাগজটা ভাঁজ করে রেখে একটিপ নস্যি নিলেন। তারপর বললেন, –জয়ন্তবাবু তো সাংবাদিক। তাই কথাটা আপনারে জিগাই। বললুম,–বলুন হালদারমশাই। গোয়েন্দাপ্রবর একটু হেসে বললেন, আপনাগো কাগজে বিজ্ঞাপনে…
