সব ভুতুড়ে (ভূতের গল্পের বই)

ভূতে বিশ্বাস করে কি না, এ-কথা কাউকে জিজ্ঞাসা করতে হয় না। বিশ্বাস না করলেও কিছু এসে যায় না। তবে একটি কথা বলি। শুনেছি মরে গেলে শরীরের এক কণাও নষ্ট হয় না। সবই পঞ্চভূতে বিলীন হয়ে চিরকাল রক্ষা পায়। তা হলে মানুষের সত্তার শ্রেষ্ঠাংশই বা বিনষ্ট হবে কেন? আরও বলি, মরে গেলে সেই শ্রেষ্ঠাংশের একটা অশুভ পরিণতিই বা হবে কেন? বিধাতার মঙ্গলবিধানে আমার আস্থা আছে, তাই আমার এই ভূতদের একটু সুনজরে দেখতে হবে। এ-সমস্তর একটিও সত্যি ঘটনা নয়। সব আমি বানিয়েছি। বহু বছর ধরে নানা পত্রিকায়, ও পরে ছোট বই হয়েও কিছু বেরিয়েছে। এখন যতগুলোকে সম্ভব একসঙ্গে করে এই বই হল। তোমরা সকলে বইটি উপভোগ কর।

ইতি— লীলা মজুমদার।

রাত্রে – লীলা মজুমদার

নীলডাঙার জমিদার বাড়িতে চুরি হবার দুমাস পরে বিশে গিয়ে ধরা দিল। ততদিনে খোঁজ-খোঁজ রব অনেক কমে এসেছে, কেন যে বিশে ধরা দিল কেউ ভেবেই পায় না।   “বাবু, আমাকে এখন থেকেই গারদে পুরে রাখুন। অতগুলো গয়নাগাঁটি চুরি করেছি, আমাকে ছেড়ে…

Read Moreরাত্রে – লীলা মজুমদার

পিলখানা – লীলা মজুমদার

মন-টন খুব খারাপ। তা আর হবে না? পুজোর সময়ে হাওড়ার এই গলিতে আটকা আছি। আটকা কেন, একরকম বলতে গেলে কয়েদি আসামী হয়েই আছি। জেলখানার বন্দীরাও এর চেয়ে খারাপভাবে থাকে না। বেরুতে দেয় না, কথা বলবার লোক নেই, দেয়ালের ওই ছোট…

Read Moreপিলখানা – লীলা মজুমদার

বাপের ভিটে – লীলা মজুমদার

আমার গয়নাদিদি, আসলে অন্য নাম, চটে যাবেন বলে ঐ নাম দিয়েছি। ভালো নাম না?— একবার বুড়ো বয়সে ছেলে বৌয়ের ওপর রেগেমেগে, কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে, আধাপথ দূরে উত্তরাধিকার সূত্রে পাওয়া, তাঁর বাপ-পিতেমোর আদি বাড়িতে চলে গেছিলেন। সে এক অদ্ভুত জায়গা।…

Read Moreবাপের ভিটে – লীলা মজুমদার

স্পাই – লীলা মজুমদার

আপনারা সকলেই যে আমার কথা বিশ্বাস করবেন এতটা আমি আশা করি না। সত্যি কথা বলতে কী আপনাদের মধ্যে অনেকেই ভগবানকে পর্যন্ত বিশ্বাস করেন না, ভূতের কথা তো ছেড়েই দিলাম। তবে সত্যি কথা কখনো বিশ্বাস অবিশ্বাসের অপেক্ষায় বসে থাকে না, এই…

Read Moreস্পাই – লীলা মজুমদার

নটরাজ – লীলা মজুমদার

আমাদের রাঁধবার লোকটির খাসা রান্নার হাত থাকলেও একটা মুশকিল ছিল যে রান্নাঘরে সে কিছুতেই একা থাকবে না। বলুন তো আজকালকার দিনে এসব নবাবী করলে কেমন করে চলে? অথচ দিশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত; পুদিনা দিয়ে একরকম…

Read Moreনটরাজ – লীলা মজুমদার

দজ্জাল বৌ – লীলা মজুমদার

লাটুবাবু বলে একজন ভারি ভালোমানুষ ছিলেন, কিন্তু তাঁর বৌটি এমনি দজ্জাল যে, কোনো একটা বাড়িতে তাঁরা তিন মাসের বেশি টিকতে পারতেন না। তারি মধ্যে হয় পাশের বাড়ির লোকদের সঙ্গে, নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে, নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর…

Read Moreদজ্জাল বৌ – লীলা মজুমদার