জেঠুমণি অ্যান্ড কোম্পানি (কিশোর গল্প) – বুদ্ধদেব গুহ

কিছুক্ষণ আগে এক পশলা জোর বৃষ্টি হয়ে গেছিল৷ বসন্তের জঙ্গল-পাহাড়ের গায়ে যত ধুলো জমেছিল, সমস্ত পরিষ্কার করে নিয়েছিল সেই বৃষ্টি৷ এখন গোধূলির নরম হলদেটে আলোয় চারদিক হেসে উঠেছে৷ সন্ধে হওয়ার দেরি নেই৷ ঋজুদা কাঠকামচারির বাংলোর সামনে ইঞ্জিচেয়ারে বসে পায়ের ওপরে…
