লক্ষ্মী (ভুতুড়ে গল্প) – লীলা মজুমদার

বোর্ডিং-এর মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি, সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, “লক্ষ্মী বড় দুষ্ট মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন?” লক্ষ্মী বলল, “ওর যে খিদে পেয়েছিল, ম্যাও-ম্যাও…
