খাগায় নমঃ – লীলা মজুমদার

ছোটবেলায় এই দোল-টোলের সময়, দেশে যেতাম, আমার ছোটঠাকুরদা আমাদের যত রাজার গাঁজাখুরি গল্প বলতেন, সে-সব একবার শুনলে আর ভোলা যায় না। একদিন বললেন, “দেখ, এই যে আমাদের গুষ্টির ধন-দৌলত দেখে গাঁ সুদ্ধ লোকের চোখ টাটায়, এ কি আর অমনি অমনি…
