দুর্বাসা তরু – রেবন্ত গোস্বামী

মাথাটা ঘুরে উঠতেই ধপ করে মাটিতে বসে পড়লেন অজিতবাবু। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন তিনি। কতটা এই হঠাৎ অসুস্থতার দরুন, আর কতটাই বা বিস্ময়ের ধাক্কায় তিনি এইভাবে থাকলেন, তা হয়তো নিজেও জানেন না। অবাক হয়ে ভাবেন, তবে কি তাঁর বন্ধু…
