রত্নগর্ভা (অর্জুন) – সমরেশ মজুমদার

এক আজ সকাল থেকেই ঝিরঝিরিয়ে বৃষ্টি এক আকাশ মেঘ থেকে ঝরেই চলেছে। এরকম দিনে বাইরে বেরোতে কারই বা ভাল লাগে। অর্জুন নিজের বিছানায় শুয়ে ছিল চুপচাপ। এখন দুপুর। জানলার বাইরে মরা আলো। কবিরা হয়তো একেই বাদলের দিন বলে সুন্দর লাইন…
