নিউ হোপ ডায়ামন্ড (একেনবাবু) – সুজন দাশগুপ্ত

শনিবার ঘুম থেকে উঠেই শুনি একেনবাবু আর প্রমথর মধ্যে তর্কাতর্কি চলছে। প্রতিদিনই একটা না একটা কিছু নিয়ে ওদের লাগে। আজ প্রাচুর্যের সঙ্গে সুখের সম্পর্ক নিয়ে। একেনবাবুর বক্তব্য টাকা না থাকলে সুখী হওয়া যায় না। প্রমথ মানবে না। “সুখী-অসুখী হওয়া…
