লীলা মজুমদার

আহিরিটোলার বাড়ি – লীলা মজুমদার

আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না। দরজা-জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইঁট বেরিয়ে পড়েছে। শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ।…

Read Moreআহিরিটোলার বাড়ি – লীলা মজুমদার

অহিদিদির বন্ধুরা – লীলা মজুমদার

অহিদিদির স্বামী যখন পেনশন নেবার পর গোড়িয়া ছাড়িয়ে কোন এক অজ পাড়াগাঁয়ে নতুন-খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি-মাগনার অধ্যক্ষ হয়ে, সপরিবারে চলে গেলেন, কেউ বলল “পাগল”, কেউ বলল “স্টুপিড” আর বেশির ভাগ বলল, “ঠিক ওঁরই উপযুক্ত কাজ হয়েছে!”…

Read Moreঅহিদিদির বন্ধুরা – লীলা মজুমদার

ভুতুড়ে গল্প – লীলা মজুমদার

বাড়িটাতে পা দিয়েই আমার মেজো পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি। বাড়িটার বাইরে থেকেই গা ছম্‌ছম্‌ করে। কবেকার পুরোনো বাড়ি, দরজা-জানলা ঝুলে পড়েছে, শ্যাওলা জন্মে গেছে, ফোকরে ফাটলে বড়-বড় অশ্বত্থগাছ গজিয়েছে, ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর…

Read Moreভুতুড়ে গল্প – লীলা মজুমদার

খাগায় নমঃ – লীলা মজুমদার

ছোটবেলায় এই দোল-টোলের সময়, দেশে যেতাম, আমার ছোটঠাকুরদা আমাদের যত রাজার গাঁজাখুরি গল্প বলতেন, সে-সব একবার শুনলে আর ভোলা যায় না। একদিন বললেন, “দেখ, এই যে আমাদের গুষ্টির ধন-দৌলত দেখে গাঁ সুদ্ধ লোকের চোখ টাটায়, এ কি আর অমনি অমনি…

Read Moreখাগায় নমঃ – লীলা মজুমদার

লক্ষ্মী (ভুতুড়ে গল্প) – লীলা মজুমদার

বোর্ডিং-এর মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি, সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, “লক্ষ্মী বড় দুষ্ট মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন?”   লক্ষ্মী বলল, “ওর যে খিদে পেয়েছিল, ম্যাও-ম্যাও…

Read Moreলক্ষ্মী (ভুতুড়ে গল্প) – লীলা মজুমদার

কাঠপুতলি – লীলা মজুমদার

ছোটবেলায় মাঝে মাঝে পুরী যেতাম। সমুদ্রের ধারে থাকতাম, দেখতাম ভোরে যে-সব নৌকো সমুদ্রে মাছ ধরতে বেরুত, বেলা বারোটার পর তারা ফিরত। ফিরেই নৌকো টেনে বালির উপর তুলে, জাল নামিয়ে উপুড় করে ফেলত। অমনি ঢিপি হয়ে পড়ত চেনা-অচেনা কত রকম মাছ।…

Read Moreকাঠপুতলি – লীলা মজুমদার