সব ভুতুড়ে (ভূতের গল্পের বই)

ভূতে বিশ্বাস করে কি না, এ-কথা কাউকে জিজ্ঞাসা করতে হয় না। বিশ্বাস না করলেও কিছু এসে যায় না। তবে একটি কথা বলি। শুনেছি মরে গেলে শরীরের এক কণাও নষ্ট হয় না। সবই পঞ্চভূতে বিলীন হয়ে চিরকাল রক্ষা পায়। তা হলে মানুষের সত্তার শ্রেষ্ঠাংশই বা বিনষ্ট হবে কেন? আরও বলি, মরে গেলে সেই শ্রেষ্ঠাংশের একটা অশুভ পরিণতিই বা হবে কেন? বিধাতার মঙ্গলবিধানে আমার আস্থা আছে, তাই আমার এই ভূতদের একটু সুনজরে দেখতে হবে। এ-সমস্তর একটিও সত্যি ঘটনা নয়। সব আমি বানিয়েছি। বহু বছর ধরে নানা পত্রিকায়, ও পরে ছোট বই হয়েও কিছু বেরিয়েছে। এখন যতগুলোকে সম্ভব একসঙ্গে করে এই বই হল। তোমরা সকলে বইটি উপভোগ কর।

ইতি— লীলা মজুমদার।

সত্যি নয় – লীলা মজুমদার

দলের মধ্যে মেলা লোক ছিল—মেজো মামা, ভজাদা, জগদীশবাবু, গুপীর সেজদা, গুপী আর শিকারিরা দুজন। সারাদিন বনে জঙ্গলে পাখি-টাখি আর মেলা খরগোশ তাড়িয়ে বেড়িয়ে সন্ধের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। জমিদারবাবুর ঘোড়ার গাড়ি এসে বাজপড়া বটগাছের তলায় অপেক্ষা করতে থাকবে,…

Read Moreসত্যি নয় – লীলা মজুমদার

যুগান্তর – লীলা মজুমদার

ব্যাপারটা ঘটেছিল আমাদের হাফইয়ার্লির ফল বেরুবার ঠিক পরেই। পরীক্ষার আগে দু-তিন দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে এত পড়লাম, অথচ ফল বেরুলে দেখলাম ইংরেজিতে ২২, বাঙলায় ২৯, আর অঙ্কের কথা নাই বললাম। তাই দেখে শুধু বাড়ির লোকেদের কেন, আমার নিজের…

Read Moreযুগান্তর – লীলা মজুমদার

ফ্যান্টাস্টিক – লীলা মজুমদার

আমার ছোটমামা প্রায় আমার সমবয়সী। বেজায় বাস্তববাদী, কল্পনা-টল্পনার বালাই নেই, অলৌকিকে বিশ্বাস নেই। ভীষণ খেতেটেতে ভালোবাসে, বিশ্বব্রহ্মাণ্ডের সক্কলের সঙ্গে গলাগলি ভাব। এমনকী সম্পূর্ণ অচেনা লোকেরাও যে কেন ওকে এত পছন্দ করে, কেউ ভেবে পায় না। মোটা, বেঁটে, মাথায় দু-পাশে টাক,…

Read Moreফ্যান্টাস্টিক – লীলা মজুমদার

পাশের বাড়ি – লীলা মজুমদার

ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো, স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যাবাদী ঠগ জোচ্চোর। তাতে আমার কিছুই এসে যাবে না, যা যা ঘটেছিল সে আমি একশো বার বলব। আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না।   বুঝলে, মা’র…

Read Moreপাশের বাড়ি – লীলা মজুমদার

দামুকাকার বিপত্তি – লীলা মজুমদার

অনেক দিন আগেকার কথা; আমাদের গাঁয়ের দামুকাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে। সেদিন বিক্রি ভালোই হয়েছে, দড়ির ঝোলাটা চাঁচাপোঁছা, ট্যাঁকটিও দিব্যি ভারী। কিন্তু তাই বলে যে দামুকাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে। ওর মতো…

Read Moreদামুকাকার বিপত্তি – লীলা মজুমদার

চোর – লীলা মজুমদার

আপনারা হয়তো চোরকে ঘৃণা করেন? তা করুন, তবু এসব কথা প্রকাশ না করে পারছি না। চোর বলতে যদি ভাবেন আমাদের একটা আস্তানা আছে, সেখান থেকে রোজ রাতে গায়ে তেল মেখে, সিঁদকাঠি বগলে আমি চুরি করতে বেরোই, তা হলে ভুল ভেবেছেন।…

Read Moreচোর – লীলা মজুমদার