ইংরিজি যার নাম (হাসির গল্প) – শিবরাম চক্রবর্তী

দাড়ি কামাতে কামাতে শুনছিলাম… দাড়ি হচ্ছে ঠিক টাকার মতোই—কামাবার জিনিস। রোজই কামাতে হয়, না কামালে চলে না। টাকার সঙ্গে অবশ্যি একটি তফাত আছে। কামালেও বাড়ে, না কামালেও বাড়ে। তাহলেও এটা হচ্ছে রোজকার রোজগার। আর রোজই খরচ করার। সকালে উঠেই নিজের…
