শার্লক হোমস সমগ্র (সিরিজ)

শার্লক হোমস হলেন একজন বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্র, যা সৃষ্টি করেছেন ব্রিটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েল। তিনি ১৮৮৭ সালে প্রথম প্রকাশিত ‘এ স্টাডি ইন স্কারলেট’ উপন্যাসে আবির্ভূত হন।
হোমস তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, অসাধারণ বুদ্ধিমত্তা, ফরেনসিক বিজ্ঞান এবং যৌক্তিক বিশ্লেষণের জন্য পরিচিত। তিনি লন্ডনের ২২১বি বেকার স্ট্রিটে তাঁর বন্ধু ও জীবনী লেখক ডাঃ জন ওয়াটসনের সঙ্গে থাকতেন। হোমস তাঁর রহস্য সমাধান প্রক্রিয়ায় প্রায়শই ছদ্মবেশ ধারণ করতেন এবং অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করতেন।

শার্লক হোমস চরিত্রটি বিশ্বজুড়ে এত জনপ্রিয় যে এটি অসংখ্য বই, চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ এবং নাটকে অভিযোজিত হয়েছে।

নরউডের ঠিকেদার (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

শার্লক হোমস বলল, “অপরাধ-বিশেষজ্ঞের দিক থেকে যদি দেখো তা হলে তোমাকে মানতেই হবে যে, প্রোফেসর মরিয়ার্টি মারা যাবার পর থেকেই লন্ডন শহরের সব আকর্ষণই নষ্ট হয়ে গেছে।”   আমি বললাম, “শহরের যে হাজার হাজার লোক আইনটাইন মেনে ভদ্র ভাবে বাস…

Read Moreনরউডের ঠিকেদার (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

খালি বাড়ি (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

১৮৯৪ সালের বসন্তকালের ঘটনা। সারা লন্ডন শহর তোলপাড়। বিশেষ করে ধনী, শৌখিন সমাজের লোকেদের মধ্যে সাঙঘাতিক উত্তেজনা। উত্তেজনা রোনাল্ড অ্যাডেয়ারের মৃত্যুকে কেন্দ্র করে। আশ্চর্য রকম পরিস্থিতিতে রোনাল্ড অ্যাডেয়ার খুন হয়েছেন। কী ভাবে যে তাকে খুন করা হয়েছে, সে ব্যাপারে মাথামুন্ডু…

Read Moreখালি বাড়ি (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

চরম সংঘর্ষ (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

আমার মন খুব খারাপ হয়ে আছে। তবুও যে আজ জোর করে কাগজ-কলম নিয়ে বসেছি, তার কারণ আমার বন্ধু শার্লক হোমসের অসাধারণ ক্ষমতার শেষ কাহিনীটি আপনাদের সকলকে শোনাব বলে। শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় হয় হঠাৎই। সেই প্রথম পরিচয়ের দিন থেকে…

Read Moreচরম সংঘর্ষ (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

নৌবাহিনীর চুক্তি গায়েব (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

আমার বিয়ের ঠিক পরের জুলাই মাসটার কথা আমি কখনও ভুলব না। এই এক মাসের মধ্যে হোমস তিন তিনটে সাংঘাতিক জটিল রকমের রহস্যের দারুণ সমাধান করে ফেলেছিল। আর তিনটে রহস্যের তদন্তের সময়েই আমি হোমসের সঙ্গে ছিলাম। শুধু যে হোমসের সঙ্গে ছিলাম…

Read Moreনৌবাহিনীর চুক্তি গায়েব (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

গ্রিক দোভাষীর বিপদ (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। শুধু পরিচয় বললে ভুল বলা হবে। খুব ঘনিষ্ঠ পরিচয়। কিন্তু এত দিনের ঘনিষ্ঠ পরিচয় সত্ত্বেও হোমস কখনও তার আত্মীয়স্বজনদের কথা বা তার ছেলেবেলার কথা আমাকে বলেনি। নিজের জীবনের সম্বন্ধে হোমসের এই ধরনের মনোভাব,…

Read Moreগ্রিক দোভাষীর বিপদ (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

ব্রুক স্ট্রিট রহস্য (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল

খাপছাড়া ভাবে আমি যে-স্মৃতিকথা লিখে যাচ্ছি তার কারণ কিন্তু একটাই। সেটা হল আমার বন্ধু শার্লক হোমসের কাজের ধারা আর তার আশ্চর্য বিশ্লেষণ-ক্ষমতার কথা সাধারণ লোককে জানিয়ে দেওয়া। কিন্তু লিখতে বসে বেশ মুশকিলে পড়ে গিয়েছি। যে-ধরনের লেখা লিখতে চাই সে রকমের…

Read Moreব্রুক স্ট্রিট রহস্য (শার্লক হোমস) – আর্থার কোনান ডয়েল