ভুতুড়ে বেড়াল (ভৌতিক গল্পসমগ্র) – সৈয়দ মুস্তাফা সিরাজ

আমার ভাগ্নে ডন যেমন বিছু তেমনি খেয়ালি ছেলে। তার কীর্তিকলাপ নিয়ে এ যাবৎ অনেক গল্প বলেছি। কিন্তু এবার যে গল্পটা বলছি, সেটা ভারি অদ্ভুত আর রহস্যময়। এ যাবৎ আমি নিজেই এই ঘটনার মাথামুকিছু বুঝতে পারিনি। একটা ব্যাখ্যা অবশ্য করেছিলাম। কিন্তু…
