নিঝুম রাতের আতঙ্ক (ভৌতিক গল্পসমগ্র) – সৈয়দ মুস্তাফা সিরাজ

স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন,–ওই যে জঙ্গলমতো জায়গা দেখতে পাচ্ছ, ওখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না-যাওয়া অবধি কোনও কথা বললেন না। গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোনায় সেই…
