চামচিকে আর টিকিট চেকার (টেনিদা) – নারায়ণ গঙ্গোপাধ্যায়

বুঝলি প্যালা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস!… একটা ফুটো শাল পাতায় করে পটলডাঙার টেনিদা ঘুগনি খাচ্ছিল। শালপাতার তলা দিয়ে হাতে খানিক ঘুগনির রস পড়েছিল, চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুঁড়ে দিলে ক্যাবলার নাকের ওপর। তারপর আবার বললে, হুঁ…
