মেয়ে মানুষ, যে গল্পটি লিখেছেন রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশ

বৈশাখের দুপরবেলা। চপলা আধঘন্টা না ঘুমোতেই জেগে গেল। জানালার ফাঁক দিয়ে কৃষ্ণচূড়া গাছগুলো দেখা যায়—ফুল ঝরছে। পাশের রুমে কড়া চুরুটের গন্ধ পাওয়া যাচ্ছে—স্বামী অফিস থেকে ফিরে এসেছে তাহলে? চপলা উঠে দাঁড়াল। চুরুট হাতে হেমেন্দ্র ঢুকলো; চপলার দিকে একবার তাকিয়ে…





