হিসেবে ভুল ছিল (অর্জুন) – সমরেশ মজুমদার

এক কদিন থেকে দিনরাত বৃষ্টিতে ভিজে চুপসে রয়েছে। দিনটাকে দিন বলে চেনা যাচ্ছে না। রাতটা হয়ে উঠেছে আরও রহস্যময়। ড়ুয়ার্সে এই সময় একবার বৃষ্টি নামলে আর রক্ষে নেই। তখন কাজকর্ম মাথায় ওঠে। গাছের পাতাগুলোও আওয়াজ করতে করতে একসময় নেতিয়ে পড়ে।…
