মিসির আলি সমগ্র (সিরিজ)

মিসির আলি হুমায়ূন আহমেদ সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও রহস্যময় কাল্পনিক চরিত্র। মিসির আলি সিরিজের বইগুলো মনস্তাত্ত্বিক রহস্যভিত্তিক—এগুলো পুরোপুরি গোয়েন্দা উপন্যাস নয়, বরং বিজ্ঞাননির্ভর ও যুক্তিনির্ভর কাহিনিতে নির্মিত।

 

  • মিসির আলির পূর্ণ পরিচয়: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের আংশিক সময়ের অধ্যাপক ও প্যারাসাইকোলজিতে বিশেষ জ্ঞান রাখেন। যদিও তিনি পেশাগতভাবে মনোরোগ বিশেষজ্ঞ নন, নানা মানুষ মানসিক সমস্যার সমাধানের জন্য তার কাছে আসেন। তিনি কখনোই সম্মানী গ্রহণ করেন না। মূলত যুক্তিবাদী—অলৌকিক বিষয়ে তিনি বিশ্বাস করেন না এবং রহস্য সমাধান করেন যুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণে।

 

  • চরিত্রের বৈশিষ্ট্য: গম্ভীর, নিঃসঙ্গ, কালো বর্ণ, লম্বা ও কখনও রোগাটে দেখানো হলেও কোনো গল্পে খাটো বলেও উল্লেখ আছে। তার একটি ডায়েরি রয়েছে—‘UNSOLVED’—যেখানে তিনি অপূর্ণ রয়ে যাওয়া রহস্যগুলো লিখে রাখেন।

 

  • মিসির আলির প্রথম উপস্থিতি: উপন্যাস ‘দেবী’ (১৯৮৫ সালে প্রকাশিত)।

 

  • জনপ্রিয় বই: দেবী, নিশীথিনী, বিপদ, নিষাদ, অমিমাংসিত রহস্য, অনীশ সহ মোট ২০টিরও বেশি বই রয়েছে এই সিরিজে।

 

  • চরিত্র সৃষ্টির পেছনের গল্প: হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্র সফরের সময় নর্থ ডাকোটা রাজ্যের এক শহর ঘুরতে গিয়ে এই চরিত্রটির চিন্তা করেন এবং পরে বাংলাদেশে ফিরে ‘দেবী’ লেখেন।

 

বাংলাদেশি সাহিত্যে, টেলিভিশন ও চলচ্চিত্রে মিসির আলি চরিত্রটি গত তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী।

কহেন কবি কালিদাস – হুমায়ূন আহমেদ (মিসির আলি)

এক সন্ধ্যা হয়-হয় করছে। এখনো হয় নি। আকাশ মেঘলা। ঘরের ভেতর অন্ধকার। সন্ধ্যা লগ্নে ঘর অন্ধকার থাকা অলক্ষণ। মিসির আলি লক্ষণ-অলক্ষণ বিচার করে চলেন না। চেয়ার ছেড়ে উঠতে তাঁর আলস্য লাগছে বলে ঘরে বাতি জ্বালানো হয় নি। তিনি খানিকটা অস্বস্তির…

Read Moreকহেন কবি কালিদাস – হুমায়ূন আহমেদ (মিসির আলি)

বাঘবন্দি মিসির আলি – হুমায়ূন আহমেদ

এক যখন যা প্রয়োজন তা হাতের কাছে পাওয়া গেলে কেমন হত এরকম চিন্তা ইদানীং মিসির আলি করা শুরু করেছেন। এবং তিনি খানিকটা দুশ্চিন্তায়ও পড়েছেন। মানুষ যখন শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয় তখনই এ ধরনের চিন্তা করে। তখনই শুধু মনে হয়—সব…

Read Moreবাঘবন্দি মিসির আলি – হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি – হুমায়ূন আহমেদ

এক আপনিই মিসির আলি?   হ্যাঁ।   মেয়েটা এমনভাবে তাকাল যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস-অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি।…

Read Moreআমিই মিসির আলি – হুমায়ূন আহমেদ

তন্দ্রাবিলাস – হুমায়ূন আহমেদ (মিসির আলি)

এক ভোরবেলায় মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে, বিকালবেলায় মেজাজ সবচে বেশি খারাপ হয়, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে। এটাই সাধারণ নিয়ম।   এখন সকাল এগারটা, মেজাজের সাধারণ সূত্র মতে মিসির আলির মেজাজ…

Read Moreতন্দ্রাবিলাস – হুমায়ূন আহমেদ (মিসির আলি)

আমি এবং আমরা – হুমায়ূন আহমেদ (মিসির আলি)

এক মিসির আলি দু শ গ্রাম পাইজং চাল কিনে এনেছেন। চাল রাখা হয়েছে একটা হরলিক্সের কৌটায়। গত চারদিন ধরে তিনি একটা এক্সপেরিমেন্ট করছেন। চায়ের চামচে তিন চামচ চাল তিনি জানালার পাশে ছড়িয়ে দেন। তারপর একটু আড়াল থেকে লক্ষ করেন—কী ঘটে।…

Read Moreআমি এবং আমরা – হুমায়ূন আহমেদ (মিসির আলি)

মিসির আলির অমিমাংসিত রহস্য – হুমায়ূন আহমেদ

এক ‘আপনি কি ভূত দেখেছেন স্যার? ইংরেজিতে যাকে বলে spirit, ghost, astral body মানে প্রেতাত্মার কথা বলছি, অশরীরী……..’   মিসির আলি প্রশ্নটির জবাব দেবেন কি না বুঝতে পারছেন না। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে, কিন্তু জবাব শুনতে চায় না।…

Read Moreমিসির আলির অমিমাংসিত রহস্য – হুমায়ূন আহমেদ