ফেলুদা সমগ্র (সিরিজ)

ফেলুদা হলেন সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। তাঁর আসল নাম প্রদোষচন্দ্র মিত্র। ফেলুদা প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় গল্প “ফেলুদার গোয়েন্দাগিরি” মাধ্যমে। এরপর থেকে ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত মোট ৩৫টি সম্পূর্ণ এবং চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে।

 

ফেলুদার প্রধান সহকারী ছিলেন তাঁর ছোট ভাই তপেশরঞ্জন মিত্র, যার ডাকনাম তোপসেও। পাশাপাশি লেখক লালমোহন গাঙ্গুলিও (ছদ্মনাম জটায়ু) গল্পগুলোর গুরুত্বপূর্ণ চরিত্র। ফেলুদার চরিত্রের অনুপ্রেরণা ছিল শার্লক হোমস, কিন্তু তিনি সম্পূর্ণ বাঙালি চেতনা ও বৈশিষ্ট্যে লিপ্ত। ফেলুদার বুদ্ধিমত্তা, সৎ চরিত্র ও রক্তপাতহীন গোয়েন্দাগিরির কারণে তিনি সব বয়সের পাঠকের কাছে সমান জনপ্রিয়।

 

সত্যজিৎ রায় ফেলুদার বেশ কিছু গল্প চলচ্চিত্রে রূপান্তর করেছেন, যেমন “সোনার কেল্লা” ও “জয় বাবা ফেলুনাথ”, যেখানে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন।

 

সার্বিকভাবে ফেলুদা বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় চরিত্র, যিনি গোয়েন্দা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেছেন।

সমাদ্দারের চাবি (ফেলুদা) – সত্যজিৎ রায়

এক ফেলুদা বলল, ‘এই যে গাছপালা মাঠবন দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এর বৈজ্ঞানিক কারণটা জানিস? কারণ, আদিম কাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে সবুজের সঙ্গে মানুষের চোখের একটা স্বাভাবিক স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে উঠেছিল। আজকাল গাছ…

Read Moreসমাদ্দারের চাবি (ফেলুদা) – সত্যজিৎ রায়

ঘুরঘুটিয়ার ঘটনা (ফেলুদা) – সত্যজিৎ রায়

গ্রাম—ঘুরঘুটিয়া   পোঃ—পলাশী   জেলা—নদীয়া   ৩রা নভেম্বর ১৯৭৪   শ্রীপ্রদোষচন্দ্র মিত্র মহাশয় সমীপেষু   সবিনয় নিবেদন,   আপনার কীর্তিকলাপের বিষয় অবগত হইয়া আপনার সহিত একটিবার সাক্ষাতের বাসনা জাগিয়াছে। ইহার একটি বিশেষ উদ্দেশ্যও আছে অবশ্যই। সেটি আপনি আসিলে জানিতে পারিবেন।…

Read Moreঘুরঘুটিয়ার ঘটনা (ফেলুদা) – সত্যজিৎ রায়

গোলাপী মুক্তা রহস্য (ফেলুদা প্লাস ফেলুদা) – সত্যজিৎ রায়

  সোনাহাটিতে দেখবার কী আছে ‘সোনাহাটিতে দেখবার কী আছে মশাই?’ লালমোহনবাবু প্রশ্ন করলেন। “বাংলায় ভ্রমণ’ -এ যা বলছে, তাতে একটা পুরোন শিবমন্দির থাকা উচিত, আর একটা বড় দিঘি থাকা উচিত। নাম বোধহয় মঙ্গলদিঘি। ওখানকার এককালের জমিদার চৌধুরীদের কীর্তি। সোনাহাটি বিশ…

Read Moreগোলাপী মুক্তা রহস্য (ফেলুদা প্লাস ফেলুদা) – সত্যজিৎ রায়

ফেলুদার গোয়েন্দাগিরি – সত্যজিৎ রায়

  প্রথম পর্ব রাজেনবাবুকে রোজ বিকেলে ম্যাল্‌-এ আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফরসা, মুখের ভাব হাসিখুশি। পুরনো নেপালি আর তিব্বতি জিনিস-টিনিসের যে দোকানটা আছে সেটায় কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধঘণ্টার মতো বসে সন্ধে হব-হব হলে জলাপাহাড়ে…

Read Moreফেলুদার গোয়েন্দাগিরি – সত্যজিৎ রায়

কৈলাস চৌধুরীর পাথর (ফেলুদা) – সত্যজিৎ রায়

  এক ‘কার্ডটা কীরকম হয়েছে দ্যাখ তো।’ ফেলুদা ওর মানিব্যাগের ভিতর থেকে সড়াৎ করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে Prodosh C. Mitter, Private Investigator। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দা গোয়েন্দাগিরির…

Read Moreকৈলাস চৌধুরীর পাথর (ফেলুদা) – সত্যজিৎ রায়

ইন্দ্রজাল রহস্য (ফেলুদা) – সত্যজিত রায়

  ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে অন্য অনেক জিনিসের মতো ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে। এখনও ফাঁক পেলে তাসের প্যাকেট হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতসাফাই অভ্যাস করতে দেখেছি। সেইজন্যেই কলকাতায় সূৰ্যকুমারের ম্যাজিক হচ্ছে দেখে, আমরা তিনজনে ঠিক…

Read Moreইন্দ্রজাল রহস্য (ফেলুদা) – সত্যজিত রায়