রক্তমুখী নীলা (ব্যোমকেশ বক্সী) – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ব্যোমকেশ পা নাচাইতেছিল টেবিলের উপর পা তুলিয়া ব্যোমকেশ পা নাচাইতেছিল। খোলা সংবাদপত্রটা তাহার কোলের উপর বিস্তৃত। শ্রাবণের কর্মহীন প্ৰভাতে দু’জনে বাসায় বসিয়া আছি; গত চারদিন ঠিক এইভাবে কাটিয়াছে। আজকারও এই ধারাভ্রাবি ধূসর দিনটা এইভাবে কাটিবে, ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া…


