রিউবেন বুশের মৃত্যুবাণ – রেবন্ত গোস্বামী

ভারাক্রান্ত মন নিয়ে সাত্যকি সোম সকাল আটটা নাগাদ তাঁর বৈঠকখানায় এসে বসলেন। এখানে বসে প্রাতরাশ খেতে খেতে তিনি কিছুক্ষণ তাঁর রোবট নরোত্তমের সঙ্গে হালকা কথাবার্তা বলেন। এটাই তাঁর সারাদিনের মধ্যে একমাত্র বিনোদন। কিছু দিন থেকে সেটাও তাঁর নিয়মিত হচ্ছে না।…
